Web Analytics

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার আজ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। এর আগে ৯ জুন বিচার শুরু হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর আজকের দিন ধার্য করা হয়। ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, কামরুল ও মেননের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনাসহ ধারাবাহিক ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়।

এই বিচার প্রক্রিয়া জুলাই বিপ্লব-সংক্রান্ত অভিযোগগুলোর নিষ্পত্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।