Web Analytics

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ১৬তম ই-আইকম ওয়ার্ল্ড কনটেস্টে মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অরূপ-বিট দল। ৭ আগস্ট অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দলটি এই অর্জন করে। দলে ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী এবং শিক্ষার্থী মো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ ও অরণ্য আবীর খান প্রাপ্য। কলেজের প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় ৩৭টি দেশের ২৪২টি প্রকল্প জমা পড়ে, যার মধ্যে ১০টি প্রকল্প ফাইনালের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, রুয়ান্ডা, মলদোভা ও উজবেকিস্তানের দল ছিল। এসডিজি-৩ বাস্তবায়নকে কেন্দ্র করে ওয়েব অ্যাপ তৈরি ছিল প্রতিযোগিতার বিষয়বস্তু। বিচারক হিসেবে দক্ষিণ কোরিয়ার তিনটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

প্রতিযোগিতার প্রথম ধাপে বাংলাদেশি দলটি ১ থেকে ৩১ জুলাই কোরীয় দলের সঙ্গে অনলাইনে কাজ করে। দ্বিতীয় ধাপে তারা ২ থেকে ৭ আগস্ট দক্ষিণ কোরিয়ায় প্রকল্প উপস্থাপন করে। অরূপ-বিটের ‘লাইট হাউজ’ ওয়েব অ্যাপ শিক্ষার্থীদের স্ক্রিন টাইম কমানোর উদ্দেশ্যে তৈরি। এতে একটি এআই হার্ডওয়্যার ব্যবহারের কথা বলা হয়েছে, যা অতিরিক্ত চাপ এড়াতে ও স্ক্রিন থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সহায়তা করে। অ্যাপটি অরুপবিট ডট কমে পাওয়া যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।