Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমবার সন্ধ্যায় তেল আবিবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে মূলত দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর স্বাস্থ্য ইসরাইলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েছেন। গত মাসে তিনি সামাজিক মাধ্যমে জানান, হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদন ও চিকিৎসা সংক্রান্ত নথিতে অস্পষ্টতা ও আনুষ্ঠানিকতার অভাব ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়, ২০২৪ সালের মার্চে হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।