Web Analytics

খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রার্থীরা ভোটের তিনদিন আগে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ৬৮টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার খাগড়াছড়ি আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, গণপরিষদের দীনময় রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুরুল ইসলামসহ আরও তিন প্রার্থী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, খাগড়াছড়ির ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ৬৮টি ‘রেড মার্ক’ অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। প্রার্থীরা অভিযোগ করেন, কিছু সশস্ত্র সংগঠন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, প্রচারে বাধা দিচ্ছে এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিতে চাপ দিচ্ছে। তারা আরও দাবি করেন, এসব সংগঠন অতীত নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল এবং এবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে দুর্গম এলাকায় মোবাইল টহল বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বলয় গঠন, স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আস্থা তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।