Web Analytics

২০২৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে তিন লাখ পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য ঘোষণা করেছে মালয়েশিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান শনিবার মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ারের গালা ডিনারে এ ঘোষণা দেন। তিনি বলেন, পর্যটন, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক আদান–প্রদান জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

হাইকমিশনার জানান, বিগত দশকগুলোতে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর—মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফর—দুই দেশের সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

‘ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬’ প্রচারণা ও ‘ফেস্টিভাল মালয়েশিয়া’ কর্মসূচির মাধ্যমে দেশটি তার বহুসংস্কৃতির ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরতে চায়। উদ্যোগটি দক্ষিণ–পূর্ব এশিয়ায় মালয়েশিয়াকে একটি শক্তিশালী পর্যটন ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।