Web Analytics

পুলিশ সদর দপ্তর পঞ্চগড় ও ফেনী জেলার পুলিশ সুপারদের (এসপি) প্রত্যাহার করেছে। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন পঞ্চগড়ের মো. মিজানুর রহমান ও ফেনীর মোহাম্মদ মাহবুব আলম খান। সোমবার পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব আলম খান, যিনি ফেনীর এসপি হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন, তাকে ১০ মে-এর মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। একইভাবে, পঞ্চগড়ের এসপি মিজানুর রহমানকেও দায়িত্ব হস্তান্তর করে ওই তারিখের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়। মাহবুব আলম খানের ফেনীতে নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।

দুই হত্যা মামলার আসামি হিসেবে তার নিয়োগ চ্যালেঞ্জ করে ৭ মে হাইকোর্টে রিট করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়। জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।