Web Analytics

বাহরাইনে ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার গভীর রাতে ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। পাল্টাপাল্টি এ হামলা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন হুমকিতে ফেলেছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপের নারিমান এলাকায় একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক লক্ষ্য করে হামলা হয়েছে। আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম জানিয়েছে, দ্বীপটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তবে সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। প্রাদেশিক কর্মকর্তা আহমদ নাফিসি বলেন, হামলায় কোনো আবাসিক বা বাণিজ্যিক এলাকা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

এর আগে আইআরজিসি দাবি করে, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে বাহরাইনের ঈসা বিমানঘাঁটির মার্কিন রাডারব্যবস্থায় হামলা চালানো হয়েছে। সেন্টকম জানায়, একমুখী হামলায় ব্যবহৃত ড্রোন প্রতিহত করা হয়েছে; কোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা সেনাসদস্য আহত হননি। ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন লুকাস ড্রোন ভূপাতিতের দাবিও করেছে, তবে যুক্তরাষ্ট্র মন্তব্য করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।