Web Analytics

দেশের বিভিন্ন জেলায় আরবি হরফসংবলিত পতাকা টানানোর বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাংবাদিকরা জানতে চান, এসব পতাকা কারা টানাচ্ছে এবং সরকার এ বিষয়ে অবগত কি না।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার বিষয়টি যাচাই করছে এবং কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে, কারণ এতে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, তবে যারা লিখছেন, তারাই যে জড়িত, তা নয়।

তথ্য উপদেষ্টা জানান, যেহেতু ঘটনাটি বিস্তৃতভাবে ঘটেছে, তাই এর পেছনে কোনো পরিকল্পনা আছে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।