Web Analytics

কক্সবাজারের রামু উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই উদ্যোগটি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার উদ্দেশ্যে নেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচির তৃতীয় দিনে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ জরুরি সামগ্রী বিতরণ করা হয়। রাকিবুল ইসলাম রাকিব জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়।

এ কর্মসূচিতে জেলা ছাত্রদল সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, জেলা যুবদল সহসভাপতি জাবেদ ইকবালসহ স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।