Web Analytics

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং এতে ভারতীয় প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য নাম চেয়েছে ঢাকা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এ বিষয়ে সরকার ভারতের সঙ্গে আলোচনা করবে এবং কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে বাংলাদেশ কাজ করছে, যার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় পানি কূটনীতিক হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।