Web Analytics

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে নারীর নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে বরিশাল নগরীর বিডিএস কনফারেন্স হলে দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে প্রয়োজনভিত্তিক সচেতনতামূলক উদ্যোগ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দুর্যোগের সময় নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব গোষ্ঠীর নিরাপত্তা, অধিকার ও প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পুনর্বাসন—প্রতিটি পর্যায়ে নারীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত নারীদের মানসিক স্বাস্থ্য ও জীবিকা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও বলেন জেলা প্রশাসক। শিফট এশিয়া প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়; এতে সহযোগিতা করে অক্সফাম এবং বাস্তবায়ন করে আভাস। আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে স্বাস্থ্য, নারী ও শিশু বিষয়ক, সমাজসেবা, ত্রাণ এবং সেইন্ট বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।