Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ গুম অধ্যাদেশের ফাঁকফোকর ও ঘাটতি পূরণ করে একটি শক্তিশালী আইন প্রণয়ন চায়। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার ড্রাইভারের গুমের সন্ধান দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশ দুঃসময় অতিক্রম করে এখন সুসময়ের দিকে এগোচ্ছে, তবে প্রকৃত সুসময় তখনই আসবে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। তিনি সরকারের গুম অধ্যাদেশ বাতিলের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে অনেক ঘাটতি রয়েছে এবং জনগণ চায় সেই ঘাটতি পূরণ করে একটি কার্যকর আইন করা হোক।

তিনি আরও বলেন, নিখোঁজ রাজনৈতিক নেতাকর্মীদের সন্ধান বের করতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।