Web Analytics

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আরিশা জান্নাত নামে ১০ মাসের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিশা ভাঙ্গা উপজেলার গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে। ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আরিশার মা তাকে ডাক্তার দেখানোর জন্য সদরপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাতির ধাক্কায় অটোরিকশাটি উল্টে গেলে মা ও শিশু গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরিশার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বকুল নামে এক ব্যক্তি হাতি নিয়ে রাস্তায় গাড়ি থেকে চাঁদা তুলছিলেন। উত্তেজিত জনতা হাতির মালিক বকুল মিয়াকে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে। খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, শিশুটির পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।