Web Analytics

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার সোমবার, ২৬ অক্টোবর ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে সেমিনারটির উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেমিনারটি ২৮ অক্টোবর শেষ হবে।

সেমিনারে ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, বিশেষায়িত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, দলগত কার্যক্রম এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে আলোচনা হচ্ছে। বিমান চলাচলের নিরাপত্তায় উদীয়মান ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময় এবং নিরাপদ ও টেকসই বিমান চলাচল ব্যবস্থা নিশ্চিত করতে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিমান বাহিনী প্রধান বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি নিরাপত্তায় নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তিনি উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় ও দলগত কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উপাদান বলেন। বাংলাদেশসহ ১৯ দেশের বিমান বাহিনীর প্রতিনিধি, মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আইএটিএর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।