Web Analytics

রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠকে বহুমুখী ক্রীড়া অবকাঠামোর আওতায় আনতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি হয়। পরিকল্পনায় বিদ্যমান অবকাঠামো সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি ফুটসাল, আর্চারি, শুটিং, প্যাডেল এবং ফাইভ-এ-সাইড হকির সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খেলার মাঠের সংকট রয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন মাঠগুলো কার্যকরভাবে ব্যবহারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, মাঠগুলোকে বহুমুখী ক্রীড়া কমপ্লেক্সে রূপ দেওয়া হলে বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, আবাহনী মাঠের ফুটবল গ্রাউন্ড, ক্লাব টেন্ট, ক্রিকেট মাঠ, বাস্কেটবল কোর্ট ও জিমনেশিয়াম ভাঙার বদলে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও উন্নয়ন করা হবে। ধানমন্ডি মাঠে নতুন অবকাঠামো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেল বিবেচনা করা হচ্ছে এবং পরিবেশ সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।