Web Analytics

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও তাপের কারণে প্রায় ২৫ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়েছে। এতে অন্তত পাঁচটি গ্রামের শতাধিক প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ঋণ নিয়ে বা অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন। এই ফসল থেকেই তাদের সারা বছরের খাদ্য জোগান আসার কথা ছিল, কিন্তু হঠাৎ এমন ক্ষতিতে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দেশ্বরী এলাকার তিন ফসলি জমির পাশে আলিফ ব্রিকস, টাইগার ব্রিকস ও আল মদিনা ব্রিকস নামে তিনটি ইটভাটা গড়ে উঠেছে। এসব ভাটার তাপ ও ধোঁয়ায় পাশের জমির ধান পুড়ে যায়। কৃষকরা অভিযোগ করেন, প্রতি বছরই এমন ক্ষতি হচ্ছে এবং তারা দ্রুত তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে ইটভাটার কারণেই ধানের ক্ষতি হয়েছে এবং প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ইটভাটার মালিক ও কৃষকদের সঙ্গে বসে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

স্থানীয়দের মতে, ধামরাইয়ে প্রতি বছরই ইটভাটার কারণে কৃষিজমির ক্ষতি হয়, তাই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।