Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন সফর করেছেন মোসাদপ্রধান রোমান গোফম্যান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত গোফম্যানের এই সফর এমন সময়ে হলো, যখন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন।

অ্যাক্সিওস বলেছে, সফরকালে গোফম্যানের সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করার কথা ছিল। পরে তিনি মিয়ামিতে গিয়ে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করতে পারেন। তবে মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে অংশ নেওয়ার সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোটকে গোফম্যানের ওয়াশিংটন সফরের কথা জানানো হয়নি। মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের মুখে থাকা ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালাতে অনীহা দেখাচ্ছেন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় তেহরানের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হওয়ায় নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।