Web Analytics

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে দোতলা পর্যটকবাহী বাসে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। বিহারে নিবন্ধিত বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের মহোবার দিকে যাচ্ছিল এবং এতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার কয়েক মিনিট আগে যাত্রীরা বাসে পোড়া গন্ধ পাওয়ার কথা জানান। পরে বাসটির সামনের অংশ থেকে আগুনের শিখা দেখা যায় এবং অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর দায়ের করা এফআইআরে বলা হয়েছে, বাসের ভেতরে চালক ও কন্ডাক্টরের ধূমপান নিয়ে যাত্রীরা আগে আপত্তি জানিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা হাসাহাসি করে যাত্রীদের চুপ থাকতে বলেন এবং হুমকি দেন। পোড়া গন্ধের বিষয়টি জানানো হলেও চালক ও কন্ডাক্টর তা আমলে নেননি। তারা দাবি করেন, বাসের ভেতরে প্রায়ই এমন গন্ধ পাওয়া যায়।

এফআইআর অনুযায়ী, আতঙ্কিত যাত্রীদের চালক বলেন, সবাই মারা গেলেও তিনি বাস থামাবেন না। ঘন ধোঁয়ার কারণে যাত্রীদের বের হতে ব্যাপক সমস্যা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের এসি ব্যবস্থায় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। চালক ও কন্ডাক্টর দুজনই বেঁচে যান; পুলিশ তাদের আটক করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।