Web Analytics

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে সাতটি তেলবাহী জাহাজ চলাচলে অক্ষম করে দেওয়া হয়েছে। এ খবরের পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলারে পৌঁছায়। বৃহস্পতিবারও তেলের দাম বেড়ে ১১২ ডলারে উঠেছিল, যা ১৮ মের পর সর্বোচ্চ ছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অজ্ঞাত একটি সূত্রের বরাতে জানায়, ইরানের নির্ধারিত নৌপথ ও নির্দেশনা অমান্য করা জাহাজগুলোর চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থিত বিকল্প দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করার পর কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। কিছু জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়েছে বলেও দাবি করেছে ইরান।

ঘটনাগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে ইরান জাহাজে হামলার ঘটনা বানিয়ে বলছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় ও তেলের দাম নিয়ে উদ্বেগ বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।