Web Analytics

গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রাজীব দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ‘মাথাল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৪৬৭ ভোট পান।

সংবাদ সম্মেলনে রাজীব বলেন, দলের বা ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই এবং হতাশা থেকেও তিনি এই সিদ্ধান্ত নেননি। তিনি উল্লেখ করেন, নির্বাচনী ব্যবস্থায় এখনো টাকার প্রভাব রয়ে গেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়েও দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, যা তাকে হতাশ করেছে।

রাজীব জানান, আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি, তবে রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। তিনি মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ২০১৬ সালে গণসংহতি আন্দোলনে যোগ দেন, ২০২১ সালে জেলা আহ্বায়ক হন এবং ২০২৫ সালে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।