Web Analytics

বুধবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা সতর্ক করে বলেন, উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের ‘পরিদর্শন কক্ষ’ তৈরি করা হলে স্থানীয় সরকারব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তারা বলেন, এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার সম্পূর্ণভাবে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং অতীতের মতো ‘এমপি রাজ’ পুনরায় প্রতিষ্ঠিত হবে। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনটি ভয়ানক সিদ্ধান্ত, যা উপজেলা পরিষদ বিলুপ্তির আশঙ্কা তৈরি করছে।

বক্তারা বলেন, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার গঠনে দ্রুত নির্বাচন, প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। তারা অভিযোগ করেন, সরকার নির্বাচনের পরিবর্তে সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে না। শক্তিশালী স্থানীয় সরকারই বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারে বলে তারা মত দেন।

অংশগ্রহণকারীরা প্রজ্ঞাপন প্রত্যাহার এবং স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।