Web Analytics

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া আন্দোলন দুপুরের দিকে আরও উত্তপ্ত হয়। শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। গুরুত্বপূর্ণ স্থান এবং কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভারে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মধ্যে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঘটনা দুটি ঘটে। সেখানে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।