Web Analytics

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা নত করার দীর্ঘদিনের প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রশংসার যোগ্য।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে এই সিদ্ধান্ত জাতীয় স্বকীয়তা ও আত্মপরিচয়কে আরও দৃঢ় করবে। দীর্ঘদিন ধরে বিতর্কিত একটি প্রথার অবসান ঘটিয়ে স্পিকার দূরদর্শিতা ও জনগণের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

মাওলানা রাব্বানী আরও আহ্বান জানান, রাষ্ট্রের অন্যান্য স্তরে বিদ্যমান এমন প্রথাগুলোও পর্যালোচনা করে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি স্পিকারের সুস্বাস্থ্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের বিশ্বাস ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।