Web Analytics

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকবে। এছাড়া ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি নির্ধারিত আছে, তবে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এতে শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেতে পারেন। ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে এবং আগামী বৃহস্পতিবারের মন্ত্রিপরিষদ সভায় বিষয়টি আলোচনায় উঠতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটি বাড়লে ঈদযাত্রায় ভোগান্তি কমবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।

চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মন্ত্রিপরিষদ সভায় নেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।