Web Analytics

চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারো দলীয় কার্যালয়ে সাইনবোর্ড ও পতাকা টাঙিয়েছেন। কয়েকজন একত্রিত হয়ে ব্যানার টাঙিয়ে ভিডিও ধারণ করেন, যা পরে পতিত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে শেয়ার করা হয়। এরপর ভিডিওগুলো অন্যরা ছড়িয়ে দেয়। এসব ঘটনার আগে কিছুই জানতে পারেনি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে নওফেল তার আইডিতে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন যে ১৮ মাস পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ব্যানারগুলো লাগিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য। এর আগে কোতোয়ালি থানার কাছাকাছি উত্তর জেলা আওয়ামী লীগ অফিস ও মিরসরাই উপজেলা অফিসেও একই ধরনের ঘটনা ঘটে। এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, তারা হঠাৎ এসে ব্যানার টাঙিয়ে চলে যায়। ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।