Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব যখন ঘরে ও বাইরে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।

তিনি উল্লেখ করেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, নিরাপত্তা ও মানবিক সম্মান পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন। এবারের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” বাস্তব জীবনে কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা ও অনিরাপত্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নূরুন্নিসা সিদ্দীকা।

তিনি বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং তাদের অধিকার নিশ্চিত করেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।