Web Analytics

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। শনিবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রামে একটি বড় ইয়াবা চালান জব্দের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কর্মকর্তারা বলেন, তালিকায় যার নাম থাকবে, তাকে কোনোভাবেই ছাড়া হবে না।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হবে এবং কোনো পক্ষপাতিত্ব বা প্রভাব থাকবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।