Web Analytics

২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনসভার উপনির্বাচনে তিনটি শূন্য আসনের মধ্যে দুটি দখল করেছে ডেমোক্র্যাটিক পার্টি। এমিলি গ্রেগরি পাম বিচ কাউন্টির হাউস ডিস্ট্রিক্ট ৮৭ আসনে রিপাবলিকান জন ম্যাপলসকে ২ শতাংশ ব্যবধানে পরাজিত করেন। এই কাউন্টিতেই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাড়ি ‘মার এ লাগো’ অবস্থিত। টাম্পার স্টেইট সিনেট ডিস্ট্রিক্ট ১৪ আসনে ব্রায়ান নাথান রিপাবলিকান জোসি টোমকোকে স্বল্প ব্যবধানে হারান, আর টোমকোর ছেড়ে দেওয়া হাউস ডিস্ট্রিক্ট ৫১ আসনে জয়ী হন হিলারি হলি। ট্রাম্প ডাকযোগে ভোট দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এনবিসি নিউজ জানায়, ট্রাম্প সামাজিক মাধ্যমে ম্যাপলসের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, তবে তাতে ফল মেলেনি। ডেমোক্র্যাটরা বলছে, রিপাবলিকান প্রভাবাধীন আসনে এই জয় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দেয়।

বিশ্লেষকদের মতে, এই জয় ডেমোক্র্যাটদের জন্য তাৎপর্যপূর্ণ হলেও ফ্লোরিডার আইনসভায় এখনো রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।