Web Analytics

ব্রিটিশ সরকার জানিয়েছে, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ওপর জর্ডানের ঐতিহাসিক অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে। মিডল ইস্ট আই-কে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাজ্য জর্ডানের গুরুত্বপূর্ণ ভূমিকার মূল্যায়ন করে এবং ঐতিহাসিক স্থিতাবস্থা বজায় রাখার ওপর জোর দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পরিকল্পনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর এটি জর্ডানের অভিভাবকত্বের প্রতি যুক্তরাজ্যের প্রথম আনুষ্ঠানিক সমর্থন পুনর্ব্যক্ত।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার অধীনে আল-আকসা মসজিদের ওপর জর্ডানের রাজপরিবারের দীর্ঘদিনের অভিভাবকত্ব শেষ করে ইসরাইলের একটি নতুন সংস্থা গঠন করা হবে, যা মসজিদটিকে ‘বহু-ধর্মীয় কেন্দ্র’ হিসেবে ঘোষণা করবে। স্বাধীন এমপি শওকত আদম পররাষ্ট্রসচিব ইভেত কুপারকে চিঠি লিখে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানতে চান যুক্তরাজ্য বিষয়টি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে তুলেছে কি না।

যুক্তরাজ্যের আনুষ্ঠানিক নীতি অনুযায়ী, জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর জর্ডানের অভিভাবকত্ব স্বীকৃত। সরকার সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের সমালোচনা জোরদার করেছে এবং ওইসব বসতি থেকে আমদানি নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।