Web Analytics

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি ‘শিক্ষা’ হবে। ট্রাম্প যদি সত্যিই যুদ্ধ চান, তবে আলোচনার কথা বলা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনই হতে পারে ‘সবচেয়ে ভালো সমাধান’। তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড শিগগিরই ওই অঞ্চলে পাঠানো হবে। মুসাভি ট্রাম্পের মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেন এবং বলেন, যুদ্ধের ইচ্ছা থাকলে আলোচনার কথা বলা উচিত নয়।

এর আগে ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিষয়ে একমত হন। তবে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, এই লক্ষ্য অর্জনের পদ্ধতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ রয়েছে। নেতানিয়াহু মনে করেন, ইরানের সঙ্গে নির্ভরযোগ্য চুক্তি সম্ভব নয়, কিন্তু ট্রাম্প বিশ্বাস করেন চুক্তি করা সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।