Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। তিনি ইরান আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সেই দায়িত্ব থেকে সরিয়ে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যের দুর্নীতি ও অপরাধ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। শুক্রবার ভোরে ইরান বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারব্যবস্থা ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা আগে ট্রুথ সোশ্যালে এই সিদ্ধান্ত জানান ট্রাম্প।

এ পদক্ষেপে যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে ট্রাম্প প্রশাসনের মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কার্যকর হওয়ায় বড় নতুন সামরিক অভিযান দরকার নেই, তবে চাপ বাড়ানো হবে। ভ্যান্স ইরানের সঙ্গে চুক্তির পক্ষে ছিলেন এবং ইসলামাবাদ ও সুইজারল্যান্ডের আলোচনায় নেতৃত্ব দেন। ইসলামাবাদে হওয়া সমঝোতা স্মারক হরমুজ প্রণালি নিয়ে বড় মতভেদের কারণে দ্রুত ভেস্তে যায়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতি ও হরমুজ পুনরায় খোলার জন্য কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে সাত শর্তের প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছে তেহরান। শর্তের মধ্যে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ তহবিল ছাড় এবং যুদ্ধের সমাপ্তি ঘোষণা রয়েছে। যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচিতে আগাম সমঝোতা ছাড়া এসব দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে। চ্যাথাম হাউসের আনিসেহ বাসিরি তাবরিজির মতে, কয়েক দিনে বড় হামলার আশঙ্কা কম হলেও কয়েক সপ্তাহে পরিস্থিতি বদলাতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।