Web Analytics

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার নামার বাজার আন্ডারপাসটি স্থানীয়দের জন্য এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ২০১০ সালে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনের অধীনে চার লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এটি নির্মিত হয়। নিরাপদ যাতায়াতের উদ্দেশ্যে তৈরি হলেও পরিকল্পনাগত দুর্বলতা ও তদারকির ঘাটতির কারণে আন্ডারপাসটির উচ্চতা ও ক্লিয়ারেন্স এতটাই সীমিত যে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারে না। ফলে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়, যা জীবন ও সম্পদের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

প্রকল্প হস্তান্তরের পর আন্ডারপাসের মূল নকশা, অ্যাজ-বিল্ট ড্রয়িং ও ব্যয়ের নথি সংশ্লিষ্ট দপ্তরে পাওয়া যাচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে প্রশাসনিক ব্যর্থতা বা অনিয়ম আড়াল করার আশঙ্কা তৈরি হয়েছে। সীতাকুণ্ড পৌর প্রশাসক ও সওজ কর্মকর্তারা নকশাগত ত্রুটি ও নথি নিখোঁজের বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, কারিগরি পর্যায়ে সমাধান ও সংস্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে যাতে জরুরি সেবার যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।