Web Analytics

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা জোরদার করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৮ অক্টোবর জারি করা এবং অতীব জরুরি হিসেবে উল্লেখ করা নির্দেশনায় প্রতিষ্ঠানপ্রধানদের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস করে কার্যকর ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ, শৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।

ঢাকার বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক আকস্মিক পরিদর্শনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়। তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।