Web Analytics

ইতালির লেচ্চে শহরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল, যা ঘটনার দিন তর্কে রূপ নেয় এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে পরিণত হয়।

ঘটনার পর হুমায়ুন ফকির দেশে থাকা পরিবারের সদস্যদের ভিডিও কলে যোগাযোগ করে নয়নের রক্তাক্ত লাশ দেখান এবং হত্যার কথা স্বীকার করেন। এ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে ইতালির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে টংগিবাড়ী এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।