Web Analytics

নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবই বিলে শীত শেষে এখনো হাজারো অতিথি পাখির কলতানে মুখর পরিবেশ বিরাজ করছে। উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিলটি দেশি ও বিদেশি পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে। জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার জরিপে দেখা গেছে, এ মৌসুমে ২৬ প্রজাতির পরিযায়ী ও ১৮ প্রজাতির দেশি পাখি মিলিয়ে মোট ৪৪ প্রজাতির প্রায় ২ হাজার ২৫৮টি পাখি রয়েছে।

সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, প্রজাতির সংখ্যা বাড়লেও মোট পাখির সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে, যা ছিল প্রায় ১১ হাজার। এলাকাবাসীর মতে, বর্ষা শেষে পানির স্তর কমে গেলে ছোট মাছ, শামুক ও পোকামাকড়ের প্রাচুর্য পাখিদের আকৃষ্ট করে। প্রকৃতিপ্রেমীরা এসব পাখিকে শিকারিদের হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন।

দর্শনার্থী ও পাখিপ্রেমীরা সরকারকে অনুরোধ করেছেন জবই বিলের একটি অংশ সংরক্ষিত এলাকা ঘোষণা করে অভয়ারণ্য নির্মাণ এবং এটিকে ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।