Web Analytics

ঢাকার একটি আদালত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও অধ্যাপক ড. মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। দুদক এই অনুসন্ধান পরিচালনা করছে। তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক জানায়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে।

অধ্যাপক হারুন-অর-রশিদ ২০১৩ সালের মার্চে প্রথমবার উপাচার্য হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পান। অধ্যাপক মশিউর রহমান ২০২১ সালের মে মাসে উপাচার্য হন এবং ২০২৪ সালের ১১ আগস্ট পদত্যাগ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।