Web Analytics

ভারতের নির্বাচন কমিশন কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরির বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ১৫ মার্চ ২০২৬ তারিখে দিল্লিতে এই ঘোষণা দেন। পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা হবে ৪ মে।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের অধিকাংশ জেলায় ভোট হবে, আর দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণায় ভোটগ্রহণ হবে। তফসিল ঘোষণার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা পরিশোধ ও মসজিদের মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা দেন।

এর আগে সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করেছিলেন এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তা পরিশোধের নির্দেশ দিয়েছিল। তফসিল ঘোষণার এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় জনসভা করে পশ্চিমবঙ্গের জন্য ১৮ হাজার কোটি রুপির উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।