Web Analytics

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা শুরু হচ্ছে। আসর নামাজের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। বাস্তবায়ন কমিটির সদস্য রফিকুল ইসলামের তথ্য অনুযায়ী, মেলায় ১৪৪টি স্টল থাকবে এবং শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।

মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, আন্তর্জাতিক খ্যাতনামা বইয়ের অনুবাদ, হাদিসগ্রন্থ এবং ইসলামের নানা বিষয়ে মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। প্রতিদিন ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। মেলায় শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র এবং নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।