Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে। সোমবার, ১১ মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছেন। এসব কারণে জনমনে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থাপনা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।