Web Analytics

বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতে থেকে ফেরত পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ড. রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করে। ড. রহমান জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও লাভের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

ভারতীয় পক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সহজ করার আশ্বাস দেয় এবং ডিজেল ও সার রপ্তানি বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানায়। উভয় দেশ গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতা বাড়াতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।