Web Analytics

ভারতের দিল্লির সাইদুল আজাব এলাকায় শনিবার সন্ধ্যায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে চারজন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় দশজনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন। নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। ভবনটি ওয়েস্টার্ন মার্গে অবস্থিত ছিল এবং এতে একটি কোচিং ইনস্টিটিউট, ক্যাফে ও অফিস ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর ধ্বংসাবশেষ পাশের একটি টিনের ছাউনি দেওয়া ক্যান্টিনের ওপর পড়েছে। দুর্ঘটনার সময় ভবনের ওপরতলায় নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং কর্তৃপক্ষ ভবন ধসের কারণ অনুসন্ধান করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।