Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৪টি মামলা দায়ের হয়েছে বলে শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৬১ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। তেজগাঁও বিভাগ ৮৫ জন, গুলশান ৫২ জন, উত্তরা ৪৬ জন, মতিঝিল ৩৬ জন, ওয়ারী ৩৫ জন, লালবাগ ৩৪ জন, রমনা ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইলফোন এবং নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিএমপি। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।