Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের উপকেন্দ্রে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শোনার পর ঘন ধোঁয়া দেখা যায় এবং ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও বিস্ফোরণের ঝুঁকি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল ছিল এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার যন্ত্রপাতি রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।