Web Analytics

রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করার লক্ষ্যে সায়দাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এসি বাস ও সাধারণ যাত্রীদের জন্য উন্নত সুবিধা নিশ্চিত করতে নতুন নকশা করা হয়েছে। সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসি বাসের কাউন্টারের কারণে সৃষ্ট যানজট কমানোও এই উদ্যোগের লক্ষ্য।

বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে সভা হয়। এতে ডিএসসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করেই টার্মিনালের আধুনিক নকশা প্রস্তুত করা হয়েছে।

পরিকল্পনায় অতিরিক্ত জায়গা, এসি বাস সার্ভিসিং, যাত্রী ওঠানামা ও ব্যবস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে। পুরোনো মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবন সম্প্রসারণ, প্রবেশপথ প্রশস্তকরণ, ওয়াকওয়ে, নতুন কাউন্টার শেড, ড্রেনেজ উন্নয়ন ও বেঞ্চ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। দ্রুত বাস্তবায়নের জন্য বাস মালিক সমিতি প্রস্তাবনা দাখিল করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।