Web Analytics

রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক বৈঠকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এ আশ্বাস দেন। বুধবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি রাশিয়া থেকে সরাসরি পরিশোধিত জ্বালানি পণ্য আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড়ের অনুরোধ জানান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগেও বাংলাদেশ একই অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠিয়েছিল।

বিবৃতিতে সম্ভাব্য ছাড়ের সিদ্ধান্ত বা শর্তাবলী সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।