Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বর্জ্যের এআই-নির্মিত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শনিবার (৩০ মে ২০২৬) সন্ধ্যায় গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি জানান, গত ৭২ ঘণ্টায় উত্তর সিটি এলাকায় মোট ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। নাগরিকদের সহযোগিতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়তে ডিএনসিসি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম খান আরও বলেন, ডিএনসিসির অধীন চারটি পশুর হাটের বর্জ্য ইতোমধ্যে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট হাটগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ দ্রুত শেষ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।