Web Analytics

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে ২৯ জুলাই বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে এনসিপির দপ্তর সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ পদযাত্রাকালে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রস্তুতি নিতে এবং নেতাকর্মীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

হামলার প্রতিবাদে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজারে বুধবারের দুটি পদযাত্রা সাময়িক স্থগিতের ঘোষণা দেন সারজিস আলম। এর বদলে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে বলে তিনি জানান। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ড. আতিক মুজাহিদ এমপি ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।