ভারতের মহারাষ্ট্রে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে তর্কের জেরে এক ছাত্র তার স্কুলের শিক্ষককে ছুরিকাঘাত করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাত্রটি শিক্ষক ও অধ্যক্ষের সঙ্গে কেবিনে কথা বলছিল। কিছুক্ষণ পর সে হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে, শিক্ষককে হুমকি দেয় এবং পরে বুকের দিকে ছুরি চালায়। আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, ছাত্রটি টিসি নিতে স্কুলে গিয়েছিল এবং কথাকাটাকাটির এক পর্যায়ে হামলা চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ছাত্রের সঙ্গে শিক্ষকের আগেও বিবাদ ছিল এবং সে অনলাইনে ছুরিটি অর্ডার করেছিল। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং পুলিশ হামলার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।