Web Analytics

বিদেশি পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে সৌদি আরব নতুন প্যাকেজ ভিসা পাইলট কর্মসূচি চালু করেছে। এই ব্যবস্থায় একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা, বিমান টিকিট, আবাসনসহ প্রয়োজনীয় ভ্রমণসেবা একসঙ্গে পাওয়া যাবে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালিত হবে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একসঙ্গে যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও অভিজ্ঞতাও প্যাকেজের সঙ্গে যুক্ত করা যাবে। শুধুমাত্র অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই এই সুবিধা দিতে পারবে, যাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ও সার্বক্ষণিক গ্রাহকসেবা রয়েছে।

সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন শিল্পকে গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, এটি পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান, বেশি কার্যক্রমে অংশগ্রহণ এবং ব্যয় বৃদ্ধিতে সহায়তা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।