Web Analytics

কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট রোববার দিল্লিতে ‘চলো দিল্লি’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ-মিছিল শুরু করেছে। ভোর থেকে সমর্থকেরা রামলীলা ময়দানে জড়ো হতে শুরু করেন। ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে জোটটি। কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিবাদস্থলে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনট প্লেস-মিন্টো রোডের সংযোগস্থল থেকে মিছিল শুরু করে রামলীলা ময়দানে যাওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও অংশ নেওয়ার কথা রয়েছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের মিছিল ইতোমধ্যে রামলীলা ময়দানে পৌঁছেছে।

দিল্লির বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং শহরজুড়ে ২৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রামলীলা ময়দানে ৫০ থেকে ৫৫ হাজার মানুষের জমায়েত সম্ভব বলে পুলিশ জানিয়েছে; ভিড় বাড়লে গন্তব্যে পৌঁছানোর আগেই তা আটকে দেওয়া হতে পারে। বিরোধীদের দাবি, ১০ লাখ মানুষ সমবেত হবে। একই দিনে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে বিজেপিও দিল্লিতে পাল্টা মিছিল করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।